Loading...

যাজ্ঞসেনী

তাপস কুমার দে


বেখেয়ালি অনুভূতিতে উথালপাথাল হয় মন,
তবুও শিকলে বাঁধা সভ্যতার
মেকি মায়াজালে চুপ যাজ্ঞসেনীর মতো,
সারা শরীরের স্বেদবিন্দু
সেজে উঠে অর্জুন ভাবনায় ।
কিন্তু শরীরে খেলা করে
প্রেমহীন কামার্ত এক ধৰ্মপুত্র ।
অথচ অর্জুনকেও  কি সম্পূর্ণ  অর্জন
করতে পারা যায়?
অর্জুন শীৎকারে ভেসে আসে উলুপী গন্ধ,
বমন আসে প্রতিরাতের যৌনতায়,
মুক্তি চাও তুমি, নারী ।
অসংখ্য নারীর মতো 
প্রেমহীন যৌনতাতে
তোমারও ক্লান্তি একবুক ।
প্রেমে অঝোর স্নান,
জানি সেটা স্বপ্নই  ।
আর বাস্তবে 
তোমার গর্ভে বেড়ে উঠে
এক প্রেমহীন সন্তান
অনুচ্চারিত যন্ত্রণার মতো ।


Liked our work ?